গোবিপ্রবি প্রশাসনের বর্ষপূর্তি: জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে “মিট দ্য প্রেস” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি ছিল প্রথমবারের মতো এমন আয়োজন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের অর্থে পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের আগে এখানে কোনো জবাবদিহিতা ছিল না। অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি নানা সমস্যায় জর্জরিত ছিল। বর্তমান প্রশাসন সেখান থেকে বেরিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করছে। ভবিষ্যতে কোনো ধরনের দুর্নীতি হবে না—এটাই আমাদের অঙ্গীকার।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “গত এক বছরে আমরা গোবিপ্রবিকে দেশের একটি মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। অনিয়ম ও দুর্নীতি দূর করে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছি।”
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, “গোবিপ্রবিতে সারাদেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এজন্য সরকারের আরও বরাদ্দ প্রয়োজন। আমরা এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা আশা করছি।”
উল্লেখ্য, অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ২০২৪ সালের ২৮ অক্টোবর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বগ্রহণের এক বছর পূর্তিতে সকাল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ