ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৮-১০-২০২৫ দুপুর ৪:১

কুড়িগ্ৰামের ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে  যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
 মঙ্গলবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা যুবদল শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি , মোঃ রায়হান কবির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাদিম মোস্তফা, আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল এহেসান, এবং সাধারন সম্পাদক  হাসান জুবায়ের হিমেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক  কাজী আলাউদ্দিন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ  প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিএনপি'র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি গণমানুষের পক্ষের দল। সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে সব সময়। তাই যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তারা বলেন, জনগণের জন্য কাজ করতে হবে।এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দল যাকেই ধানের শীষের প্রতীক দেন, তার হয়েই ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন বাবু।
এ সময় ,আরও ছিলেন, বিএনপি ও অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরাসহ ,ভূরুঙ্গামারী উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের হাজার হাজার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার