ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সাতক্ষীরা চাঁদাবাজ, মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিল গ্রামবাসী


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি photo শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৫ দুপুর ৪:২

সাতক্ষীরায় চিহ্নিত এক চাঁদাবাজ ও মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটি ইটভাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আল আমিন সরদার (৩২) জেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের ছেলে। কাশিয়াডাঙ্গা গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, চুরি, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত আল আমিন নিজ গ্রাম থেকে বিতাড়িত। এরপর শ্বশুরবাড়ি দেবহাটার পুষ্পকাটি এলাকায় আত্নগোপনে ছিলেন দীর্ঘদিন। দেবহাটার পুষ্পকাটি এলাকার আব্দুস সালাম জানান, এলাকায় উঠতি বয়সী যুবকদের নিয়ে আলামিন সরদার ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিলো। গ্রামবাসী একাধিকবার নিষেধ করলেও কর্ণপাত করেনি। নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেয়। সোমবার বিকেলে মাদক বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, জেলাজুড়ে চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে সে। চাঁদাবাজি, মাদক, চুরি, পর্নোগ্রাফিসহ প্রায় ডজনখানেক মামলার আসামী আল আমিন সরদার। কয়েকটি মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে তার বিরুদ্ধে।
পাটকেলঘাটা থানার ওসি শাহিনুর রহমান বলেন, পাটকেলঘাটা থানার জিআর ১২৪/২৪ মামলায় আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত খান জানান, বর্তমানে পুলিশ হেফাজতে আল আমিনকে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আদালতের গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Aminur / Aminur

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ