নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে নরসিংদীতে প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন হয়েছে নরসিংদীতে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জেলা পুলিশ লাইন্সের নতুন ভবনের হলরুমে এ ব্যাচের উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালনে আরও দক্ষতা অর্জনের লক্ষ্যে শুরু হওয়া এ প্রশিক্ষণে জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের বিভিন্ন পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, নির্বাচনের সময় দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা মাঠে দায়িত্ব পালনের সময় আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত