ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে যুবদলের ৪৭ বছরের অঙ্গীকার— ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরাই ভরসা’


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৮-১০-২০২৫ দুপুর ৪:৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। 
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ১১টায় ধানগড়া পৌর বাসস্ট্যান্ড চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি আল-আমিন খান এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, ব্যারিস্টার আব্দুল বাতেন, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন,সাবেক সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান সহ আরো অনেক। 
উক্ত অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। স্লোগানে মুখর পুরো উপজেলা পরিষদ চত্বর উৎসবে পরিণত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার পর থেকে এ দেশের গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার প্রশ্নে সবসময় অগ্রভাগে থেকেছে। আজও সেই সংগ্রামের পথেই আমরা একতাবদ্ধ।”
বক্তারা আরও বলেন, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরাতে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।

Aminur / Aminur

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন