ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোটের সম্ভাবনা নেই: নাহিদ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৮-১০-২০২৫ দুপুর ৪:১৩

জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই।
মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গনে এনসিপির  বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নি। যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এ রকম কোনো শক্তির সাথে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বার ভাবতে হবে। আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে চাই।
নাহিদ বলেন, জুলাই সনদ সাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে গনভোট হবে। গনভোটের মাধ্যমে ড. ইউনুস এই আদেশ সাক্ষর করবে। রাষ্ট্রপতি এই আদেশ সাক্ষর করতে পারবে না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে। কোন ধরণের নোট আব ডিসেন্ট থাকলে আমরা সেটিতে সাক্ষর করবো না।
নাহিদ বলেন, ফ্যাসিবাদী শক্তি, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র রয়েছে।আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা চালাবে।আওয়াম লীগকে পূর্নাবাসন করার চেষ্টা করছে ১৪ দল।
তিনি বলেন, আগের পদ্ধতিতে তত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনুসের নেতৃত্বে নির্বাচন হবে। শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন,  নির্বাচন ও রাজনৈতিক কার্য্যক্রম ব্যহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সেচ্ছাচারিতা। তারা গায়ের জোরে কাজ করছে। রাজনৈতিক ভাবে যদি আদায় করতে হয় তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে।
সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন যুগ্ম সদস্য সচিব ও জাতীয় নাগরিক পার্টির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Aminur / Aminur

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন