ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চিলমারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ২৮-১০-২০২৫ দুপুর ৪:২৪

ভালোবাসা, সহানূভূতি, সমাজ মূলনীতি,,হিংসা বিদ্বেষ ছুড়ে ফেলে,চল একসাথে নীতির জলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্যোগে অভিভাবক সমাবেশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্সট্রাক্টর মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিঠুন বর্মন, জোড়গাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাছরিন আরা, চিলমারী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নিলুফা বেগম, পিটিএ মরিয়ম বেগম প্রমুখ। সমাবেশ প্রায় দুই শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী অংশ গ্রহন করেন। সমাবেশ শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সভাটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ এনামুল হক।

Aminur / Aminur

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২