ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৮-১০-২০২৫ বিকাল ৫:০

রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে একজন তরুণীর কটূক্তিমূলক ভিডিও প্রকাশের ঘটনাকে ঘিরে তোলপাড় চলছিল রাজশাহী জুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জনসাধারণের মাঝে ক্ষোভ দেখা গেছে। এই ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে শেখ মিফতা ফাইজা (১৯)-কে । সে নাটোর সদর থানার দিঘাপতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
পুলিশ জানায়, সম্প্রতি ফাইজা রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করে।  ভিডিওটিতে দেখা যায়, সে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দিচ্ছে—আর সেই সঙ্গে জুলাই আন্দোলনকে ‘অর্থহীন’ ও ‘রাজনৈতিক নাটক’ বলে কটূক্তি করছে।
ভিডিওটি ফেসবুকে রিল আকারে পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে “জুলাই যোদ্ধাদের অপমানের বিচার চাই” হ্যাশট্যাগে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, আমরা ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নজরে আনি। তার ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপ পর্যবেক্ষণে দেখা যায়, সে দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে প্রচার করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছে যে, সে নিষিদ্ধ ঘোষিত “বাংলাদেশ ছাত্রলীগ” নামক সংগঠনের সক্রিয় কর্মী। এই সংগঠন বর্তমানে অনলাইনভিত্তিক নানা উস্কানিমূলক কার্যক্রমে জড়িত।
২৫ অক্টোবর ভিডিওটি ভাইরাল হওয়ার পর গোয়েন্দা পুলিশ অভিযানে নামে, কিন্তু সে সময় ফাইজা কৌশলে পালিয়ে যায়।
অবশেষে ২৭ অক্টোবর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে এবং ৭ দিনের রিমান্ড আবেদন আজ আদালতে দাখিল করা হবে।
জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও স্থানীয় নাগরিকরা বলছেন, জুলাই স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে কেউ যদি সেই আন্দোলনকে অপমান করে, সেটা শুধু ইতিহাস নয়, শহীদদের আত্মার প্রতি চরম অবমাননা।

Aminur / Aminur

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত