নরসিংদীতে নতুন ডেঙ্গু শনাক্ত ১৭ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৪৩
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সরকারি হাসপাতালে এসব রোগী শনাক্ত হয়। তবে প্রাইভেট হাসপাতালে কোনো নতুন রোগী পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ২৫ জন ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ২৩ জন, জেলা সদর হাসপাতালে ৯ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি আছেন। বেলাব, পলাশ ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত নরসিংদীতে মোট ৯৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। তবে এখনো পর্যন্ত জেলায় কোনো ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ