৩নং তিলাই ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন কার্যক্রমের বিশেষ সেবা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়ন পরিষদের আয়োজনে জন্ম নিবন্ধন কার্যক্রমের বিশেষ সেবা অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার ( ২৮ অক্টোবর) সকালে উপজেলা ৩নং তিলাই ইউনিয়ন পরিষদ চত্বরে শূন্য থেকে এক বছর বয়সী সকল শিশুকে জন্ম নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ সেবা কার্যক্রমের আয়োজন করে তিলাই ইউনিয়ন পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন ৩নং তিলাই ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগন উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার এবং গ্রাম পুলিশ প্রমুখ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিশুদের হাতে একটি তোয়ালা, শিশুদের টয়লেট করার জন্য একটি খেলনাপট এবং চারাগাছ সহ জন্ম নিবন্ধনের কার্ড শিশুদের পিতা মাতার হাতে তুলে দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র। ইউএনও দীপজন মিত্র বলেন, এখনো যারা শিশুদের জন্ম নিবন্ধন করেনি তারা এই বিশেষ সেবার মাধ্যমে শিশুদের জন্ম নিবন্ধন করতে পারবেন। জন্ম নিবন্ধন একজন নবজাতকের মৌলিক নাগরিক অধিকার।অত্র উপজেলার প্রতিটি নবজাতকের জন্ম নিবন্ধন কার্যক্রম দ্রুততম সময়ে এবং হয়রানি মুক্ত ভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। তিনি এ ব্যাপারে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন এবং জানান, ভুরুঙ্গামারী উপজেলার প্রতিটি নবজাতকের জন্ম নিবন্ধন শতভাগ নিশ্চিত করাই প্রশাসনের অঙ্গীকার।
উল্লেখ্য জন্ম নিবন্ধনে কুড়িগ্রাম জেলায় ভুরুঙ্গামারী উপজেলা প্রথম স্থান অর্জন করেছে।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ