আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ তম হিফয প্রতিযোগিতা অনুষ্টান সম্পন্ন হয়েছে
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৩০ তম হিফজুল কুরআন প্রতিযোগিতার অংশ হিসেবে আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে ৪র্থ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯ টা থেকে উপজেলার আনোয়ারা মডেল মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী আনোয়ারা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৪৯ জন ছাত্রের উপস্থিতিতে ১০ জন বিচারকের মাধ্যমে এই হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি হাফেজ মহিউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মারুফুল ইসলামের পরিচালনায় সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক সম্পাদক হাফেজ কারী মিজানুর রহমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দীন,জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও জামায়াতে ইসলামীর চট্টগ্রাম ১৩ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী,চট্টগ্রাম-১৩ আসনের ইসলামী আন্দোলন মনোনীত পার্থী ইরফানুল হক হালিম,কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি মাওলানা আবুল হোসাইন,হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আনোয়ারা উপজেলা শাখার উপদেষ্টা আবরার মাহমুদ সালেহ,শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের দক্ষিণ জেলা সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজি, মাওলানা ছৈয়দ নুর আনোয়ারী।
এই দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আবদুর রশিদ এবং প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দীন তাওহিদি,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলার শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল মোস্তাফা,অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবু সাঈদ,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলার হাফেজ মাওলানা আবদুল মজিদ।
এতে মোট ৩৪৯ জন প্রতিযোগির মধ্যে ৫ পারায় ১৫ জন ১০ পারায় ১৫ জন ২০ পারায় ১০ জন এবং ৩০ পারায় ০৭ জনসহ সর্বমোট ৪৭ জন বিজয়ী হয়েছে।তাদেরকে অর্থ সম্মাননা,ক্রেস্ট এবং সনদ ও জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ইয়েসকার্ড বিতরণ করা হয়।বাকি অংশগ্রহণকারী প্রতিযোগিদের সম্মাননা হিসেবে সনদ প্রদান করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন- আনোয়ারা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর সহ-সভাপতি ক্বারি মাওলানা ফোরকান মাহমুদ, মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, হাফেজ মাওলানা আলাউদ্দীন, হাফেজ শহিদুল্লাহ আনোয়ারী,হাফেজ আবদুল আজিজ ফয়সাল,হাফেজ মহিউদ্দীন মনজুর,হাফেজ জামাল উদ্দীন,হাফেজ আবদুল আলিম আহমদী,হাফেজ দিদার আহমেদ,হাফেজ শিহাব উদ্দীন,হাফেজ মাইনুদ্দিন, হাফেজ এখলাছুর রহমান হাফেজ ক্বারী মিজানুর রহমান,হাফেজ মাওলানা নেজাম উদ্দীন তালুকদার প্রমুখ।
এতে ৩৪৯ জন হিফয প্রতিযোগিদের মধ্যে ৪৭ জন ইয়েস কার্ড প্রাপ্ত হয়ে জেলা প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ লাভ করে।বাকি সকল প্রতিযোগিদের থানা কর্তক সনদ প্রদান করে দেশ জাতির কল্যাণ কামনা ও সকল পর্যায়ের হুফফাজে কেরাম এবং কুরআনের হাফেজদের জন্য বিশেষভাবে দোয়া করে মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী