ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে- গোপালগঞ্জে ১৫ মাসে মামলা এক হাজার ছাড়াল


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ১:১৯

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটি আয়োজন করা হয় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের কারিগরি সহযোগিতায়।

সভায় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রাম আদালতের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রচারে অংশ নিতে হবে। তিনি বলেন, “গ্রাম আদালত সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে—এই তথ্য জনগণের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি। ছোটখাটো বিরোধ নিয়ে জনগণ যেন থানায় বা কোর্টে না গিয়ে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার পায়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক বিশ্বজিত কুমার পাল। তিনি বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সভা, উঠান বৈঠক, অভিভাবক সভা ও ধর্মীয় আলোচনায় গ্রাম আদালতের সুফল তুলে ধরতে হবে। বিশেষ করে নতুন গ্রাম আদালত আইন ২০২৪ অনুযায়ী নারীরা এখন বকেয়া ভরণপোষণ মামলা করতে পারবে—এই তথ্যটি প্রচারে গুরুত্ব দিতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ছোটখাটো বিরোধ যাতে থানায় মামলা আকারে না আসে, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয়ভাবে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রচলন বাড়াতে হবে।

এভিসিবি-৩ প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ আলিউল হাসানাত খান সভায় গত ১৫ মাসের মাঠপর্যায়ের কার্যক্রমের পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। তিনি জানান, জুলাই ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গোপালগঞ্জ জেলার ৬৭টি ইউনিয়নে মোট ১,০৬৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৯৭টি মামলা উচ্চ আদালত থেকে গ্রাম আদালতে প্রেরিত এবং মোট ৯৯৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে ১ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৯৪০ টাকা আদায় হয়েছে।

সভায় জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা ও উপজেলা কো-অর্ডিনেটরসহ ৩২ জন অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন