বরগুনায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের
বরগুনার তালতলী উপজেলায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. ইমরান একই গ্রামের মো. সোহেল ফকিরের ছেলে ও হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাইজোড়া গ্রামে ধান চাষ করেন একই গ্রামের মো. আবু সালেহ আকন। তিনি ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পাশ্ববর্তী মসজিদ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। এমন অবস্থায় আজ সকালে ইমরান তার মা রিপা বেগমের সাথে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাষ কাটতে যায়। এসময় অসাবধানতাবশত ইমরান ধানক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। এসময় তার মায়ের চিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির শরীরের বিভিন্ন স্থানে বিদ্যুৎপৃষ্টের ক্ষত দেখা যায়।
নিহতের মা রিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুতিক ফাঁদ পাতা ছিলো। সেই ফাঁদে জড়িয়ে মুহূর্তেই আমার ছেলেটা চোখের সামনে মৃত্যু হয়েছে।'
তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহফুজা আক্তার বলেন, 'শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।'
তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ইমরান শেখ বলেন, 'মসজিদ থেকে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে নেওয়া সম্পূর্ণভাবে অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ