সাপের মতো পিটিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য করে উল্লাস করা হয়েছেঃ আমিনুল ইসলাম
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশকে কেন্দ্র করে সেই সময়ের সন্ত্রাসী নেত্রী শেখ হাসিনা সারা দেশ থেকে সন্ত্রাসীদের জোড় করে লগি, বৈঠা দিয়ে আমাদের ভাইদের উপর অন্যায়ভাবে নারকীয় তান্ডব চালিয়ে ১৩ জন ভাইকে শহীদ করা হয়েছে। জামায়াত ইসলামীর উপর গত ১৯ বছর অনেক সংগ্রাম, অনেক সংঘাত, অনেক জুলুম নির্যাতন হয়েছে, কিন্তু জামায়াতে ইসলামীকে এক মুহুর্তের জন্য ধমিয়ে রাখা যায় নায়। ২৮ অক্টোবরে সাপের মতো পিটিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য করে উল্লাস করা হয়েছে। পৃথিবীর কোন সভ্য সমাজে সেটা করা হয় নাই। ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা’র বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম দাবি জানিয়ে এসব কথা বলেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পৌর শহরের নুরজাহান শপিং কমপ্লেক্সের সম্মূখ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়সল আহমদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও ফিলিপাইনের ক্রিস্টিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বায়তুলমাল সেক্রেটারি হাজী হেলাল উদ্দিন, অফিস সেক্রেটারি মো. কামাল উদ্দিন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম সুহেল, মো. আব্দুস সামাদ, অধ্যাপক আব্দুল মুহাইমিন, জুবের আহমদ এবং শুরা সদস্য মাওলানা আলীম উদ্দিন ও মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সেদিন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর পৈশাচিক হামলা চালিয়েছে ইতিহাসে তা নজিরবিহীন। লগি, বৈঠা, লাঠি, পিস্তল ও বোমা হামলা চালিয়ে যেভাবে মানুষ খুন করা হয়েছে তা মনে হলে আজও শিউরে ওঠে সভ্য সমাজের মানুষ। এ ঘটনা শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয় নাড়া দিয়েছে। জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারাবিশ্বে ওঠে প্রতিবাদের ঝড়।
জামায়াত নেতারা আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিকইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে অভিহিত করেন। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের জন্য খুনী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটেরনেতৃবৃন্দসহ ছাত্র, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার