ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সিরাজদিখান বড়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ৪:১২

একসময় বড়াম আড়াইবাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকেল শিশুরা নামত হইচই করে। হাসি-খেলার শব্দে মুখর থাকত চারদিক। ছোট ছোট শিশুরা দৌড়ে বেড়াত, কাঁচা পায়ে ঘাস ছুঁয়ে যেত তাদের স্বপ্ন। কিন্তু আজ সেই মাঠে পা রাখলেই মনে হয়, কেউ যেন ভুল করে পুকুরের ধারে এসে দাঁড়িয়েছে। পানিতে টইটম্বুর,মাঠ নয় একটি পানিতে ভরা আয়না, যেখানে আর ফুটে ওঠে না শৈশবের প্রতিচ্ছবি।
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের বড়াম আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ বর্তমানে জলাবদ্ধতায় ভরপুর। দূর থেকে দেখলে মনে হয় যেন এটি একটি পুকুর। সামান্য   বৃষ্টি নামলেই জমে ওঠে হাঁটুসমান পানি। খেলার মাঠের প্রাণ হারিয়ে গেছে শিশুরা এখন ক্লাস শেষে নীরবে বাড়ি ফেরে, হাতে ব্যাট বল নয়, চোখে শুধু অপূর্ণতার ছায়া। একসময় যেখানে শিশুদের হাসি-খেলায় মুখর থাকত সেই মাঠ, আজ সেখানে শুধু পানির ঢেউ।
স্থানীয় অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে মাঠে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই মাঠটি পানিতে ডুবে যায়। এখন পুরো মাঠজুড়ে জলাবদ্ধতা থাকায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারছে না। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে বলে মনে করছেন শিক্ষক-অভিভাবকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলীমা খাতুন বলেন, আমাদের বিদ্যালয়েরর মাঠটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় রয়েছে, যার কারণে ছাত্র-ছাত্রীরা নিয়মিত খেলাধুলা করতে পারছে না। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। তাই বিদ্যালয়ের মাঠটি দ্রুত মাটি ভরাট করে জলাবদ্ধতা দূর করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা আবারও আনন্দের সঙ্গে খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে পারবে, যা তাদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠটি আমাদের বিদ্যালয়ের প্রাণ।  বছরের ৮/৯ মাস মাঠে জলে ডুব থাকায় বর্তমানে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 
অভিভাবক নূর মোহাম্মদ বলেন, আমাদের বড়াম আড়াইবাড়ীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা দেখা দেয়। এতে বাচ্চারা ঠিকভাবে খেলাধুলা করতে পারছে না, এমনকি স্কুলের অনুষ্ঠানও বাধাগ্রস্থ হচ্ছে। মাঠটি যদি দ্রুত ভরাট করা হয়, তাহলে শিক্ষার্থীরা আবারও আনন্দের সঙ্গে খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবে। আমরা অভিভাবক হিসেবে প্রশাসনের কাছে মাঠ ভরাটের দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।
এদিকে এলাকাবাসীর দাবি, মাঠটি যথাযথভাবে মাটি ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দ্রুত সংস্কার করা হোক, যাতে শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম আবারও সচল করা যায়। কারণ এই মাঠ শুধু মাটি আর ঘাসের টুকরো নয় এটি গ্রামের শিশুদের স্বপ্নের উঠোন, তাদের বেড়ে ওঠার পাঠশালা। আর সেই মাঠে আজ জল, নিস্তব্ধতা আর অপেক্ষা।
স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ যদি পুকুরে পরিণত হয়, তা অত্যন্ত দুঃখজনক। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান