নিজ হাতে সন্তানদের টাইফয়েড টিকা দিলেন দাউদকান্দির স্বাস্থ্য কর্মকর্তা
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান নিজ হাতে তাঁর দুই সন্তানকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় গৌরীপুর বাজারের সিলিকন ভ্যালি স্কুলে তিনি পুত্র আহনাফ হাবিব জোহান (৫)–কে টিকা দেন। এর আগে ভয়েজার ইংলিশ মিডিয়াম স্কুলে কন্যা উনাইজা হাবিব জারা (১১)–কে নিজ হাতে টিকা প্রদান করেন তিনি।
ডা. হাবিবুর রহমান যায়যায়দিনকে বলেন, “নিজ হাতে সন্তানদের টিকা দিয়েছি যেন মানুষ দেখে অনুপ্রাণিত হয়। এতে যারা টিকা নিয়ে গুজব ছড়াচ্ছে, তারা শিক্ষা পাবে।”
তিনি জানান, দাউদকান্দিতে চলমান টিকাদান কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৮ হাজার ৬৪৭ জন এবং বিভিন্ন কমিউনিটি ও ইপিআই কেন্দ্রে ৩৮ হাজার ৩১৮ জনকে দুই ভাগে টিকাদান কার্যক্রম চলছে। পুরো উপজেলায় মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৬ হাজার ৯৬৫ জনের। চলতি মাসের শেষ দিন পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান ক্যাম্পেইন চলবে, এরপর ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ও ইপিআই কেন্দ্রে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।
বক্তব্যে তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন টিকাদান ক্যাম্পেইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করছেন এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, কোথাও কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় কিনা তা নিশ্চিত করতে।
টিকাদান কর্মসূচির শুরু থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে ডা. হাবিবুর রহমান শিক্ষার্থীদের উৎসাহমূলক বক্তব্যের মাধ্যমে টিকা নিতে উদ্বুদ্ধ করেন। গুজব এড়াতে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতামূলক ব্যাখ্যাও দেন।
তিনি আরও বলেন, “এ পর্যন্ত দাউদকান্দির ৭০ হাজারেরও বেশি শিশু-কিশোর টিকা নিয়েছে। এখন পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা জটিলতার অভিযোগ পাওয়া যায়নি। সারাদেশেও এই টিকার কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি।”
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ