ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

চাঁদাবাজি, নদীর বালি ও অন্যের জমি দখল করলে বিএনপিতে ঠাঁই হবেনা: কবির রিজভী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১০-২০২৫ বিকাল ৫:৪৭

যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে,নদীর বালি, অন্যের জমি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।  বুধবার দুপুরে নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্টের হলরুমে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন৷ 
এসময় তিনি বলেন, সমাজের যারা সজ্জন মানুষ,  যারা ভালো মানুষ, রিটায়ার্ড কর্মকর্তা ও কর্মচারি, স্কুল ও কলেজের শিক্ষক, কৃষক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে। হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন,  যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ৷ তারা বিএনপির সদস্য হতে পারবেনা উল্লেখ করে দলটির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, সমাজবিরোধীরা যদি দলে যোগ দিতে না পারে তবে ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকাতলে আসবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন , শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী এবং গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে। এদিকে, জামাত ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের বক্তব্যের সাথে শেখ হাসিনার বক্তব্য মিলে যাচ্ছে৷  বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ