বরগুনায় স্কুলশিক্ষক অপহরণ, পাশবিক নির্যাতন ও সর্বস্ব লুটের অভিযোগে থানায় মামলা
বরগুনার আমতলীতে এক স্কুলশিক্ষককে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ, পাশবিক নির্যাতন ও সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় মামলা দায়ের করেছন।
অভিযোগ সূত্রে জানা যায়, আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম গত ২১শে অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৯.৩০ মিনিটে বিদ্যালয়ের হোস্টেল কক্ষ থেকে অপহরণের শিকার হন। স্থানীয় কয়েকজন সন্ত্রাসী প্রথমে তার ওপর এলোপাতাড়ি মারধর চালিয়ে তাকে মোটরসাইকেলে তুলে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর যোপখালির একটি নির্জন ফলবাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তার দুই হাত পেছনে বেঁধে রাতভর পাশবিক নির্যাতন করা হয়। এবং ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হত্যার সিদ্ধান্ত নেন। কিন্তু কোন কারণে হত্যার থেকে সরে আসেন এবং রাতভর পাশবিক নির্যাতন করেন। নির্যাতনের মাত্রা এতটাই ভয়ঙ্কর হয় যে তার দুটি কানের পর্দা ফেটে যায়। পিঠে, চোখের নিচে এবং রানে রক্ত জমাট বেধে যায়। এক পর্যায়ে তার কাছে থাকা এটিএম কার্ড পাসওয়ার্ড নিয়ে যায়। এবং কত টাকা আছে ব্যাংকে জানতে চান?
এ সময় অপহরণকারীরা তার গলায় দা ঠেকিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একইসঙ্গে তার মানিব্যাগ, সোনালী ব্যাংক পিএলসি’র এটিএম কার্ডসহ মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। পরবর্তীতে এটিএম কার্ড ব্যবহার করে তার অ্যাকাউন্ট থেকে ৮০ হাজার টাকা তুলেও নেয় সন্ত্রাসীরা।
জানা গেছে, শিক্ষক রফিকুল ইসলাম বিদ্যালয় হোস্টেলে অবস্থান করে পাঠদান করতেন। বিদ্যালয়ে ইংরেজি সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে স্থানীয় পশ্চিম চিলা আমিনীয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ মিজানুর রহমানের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সে বিরোধের জের ধরেই এ অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। উক্ত অপহরণের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন মিজানুর রহমান।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর) আমতলী থানায় মোঃ মিজানুর রহমান (৩৬), মোঃ আবুল কালাম আজাদ ওরফে নয়া মিয়া (৩৮), মোঃ তোতা মিয়া, মোঃ সেলিম (৪৫)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ঘটনা তদন্ত করে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত