কুতুবদিয়া-মগনামা নৌরুটে অতিরিক্ত ভাড়া: সরকারি খাস কালেকশানে জনদুর্ভোগ চরমে
কুতুবদিয়া বড়ঘোপ–দরবারঘাট টু মগনামা নৌ-পারাপার ঘাট দু’টি খাস কালেকশানে (সরকারি ব্যবস্থাপনায়) চলমান থাকলেও যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে। বর্তমানে ডেনিসবোটে জনপ্রতি ৩০ টাকা ও স্পিডবোটে ৮০ টাকা নেওয়া হচ্ছে। মালামালের ক্ষেত্রেও ইচ্ছেমতো ভাড়া আদায় করায় জনভোগান্তি চরমে পৌঁছেছে।
যাত্রীরা অভিযোগ করেন, সরকারি ব্যবস্থাপনা চললেও আসলেই এসব টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে কি না—তা নিয়ে সন্দেহ রয়েছে। তদুপরি ঘাটের নিয়ন্ত্রণে থাকা পাটনিরা (শ্রমিক) যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করছে। প্রতিবাদ করলে যাত্রীদের অপদস্থ হতে হচ্ছে।
প্রতি বছর ১লা বৈশাখে ঘাট ইজারা দেওয়া হলেও চলতি বছর ইজারাদার না পাওয়ায় খাস কালেকশানের নামে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। কিন্তু অতিরিক্ত ভাড়া পুরোপুরি বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।
বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাব সভাপতি আ.ন.ম. শহীদউদ্দিন ছোটন বলেন, “নির্ধারিতভাবে ডেনিসবোটের ভাড়া ২০ টাকা এবং স্পিডবোটের ৬০ টাকা করতে হবে। না হলে খাস কালেকশান বাতিল করে নতুন ইজারাদার নিয়োগ দিতে হবে।” তিনি জানান, দাবি না মানা হলে ইউনিয়ন পরিষদ নিজ উদ্যোগে ২০ ও ৬০ টাকা ভাড়ায় যাত্রী পারাপারের ব্যবস্থা করবে।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা জানান, “পরপর তিন দফা আহ্বান জানিয়েও ইজারাদার না পাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী খাস কালেকশান ব্যবস্থাপনায় ঘাট পরিচালিত হচ্ছে।”
যাত্রীরা দ্রুত নির্ধারিত ভাড়া বাস্তবায়ন ও ঘাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস