সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ,পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮অক্টোবর) সকালে কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
“এসো হে নবীন আলোর মিছিলে" এই শ্লোগানকে ধারণ করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নতুনদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নেয়। নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক কর্মকার তাপস কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।
সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহাবুব হাসান বাবরের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে
বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল,প্রভাষক ড: কবির উদ্দিন আহম্মেদ, একাদশ শ্রেণী ভর্তি কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া,সরকারি মুকসুদপুর কলেজ ছাত্র দলের সভাপতি মেহেদী মুন্সী ও সাধারণ সম্পাদক মহসিন হোসেন প্রমূখ।
সরকারি মুকসুদপুর কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান বলেন, যে কোন মূল্যে আমি এই কলেজের পরীক্ষার রেজাল্ট সমুন্নত রাখতে চাই, মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চাই "। তিনি নবীন ও প্রবীণদের উদ্দেশ্যে আরো বলেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে, তোমাদের ক্লাসে ফিরতে হবে, নিয়মিত ক্লাস করলেই ভালো রেজাল্ট করা সম্ভব। এছাড়াও কলেজের বিভিন্ন উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোচনা শেষে সোহাগ এন্ড স্বপ্নীল ব্যান্ডের পরিবেশনায় ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়।এতে বর্ষা আচল,শিমু,জেমস সোহাগসহ বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত