ধামরাইয়ে গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড পাট ও সরিষা পুড়ে ছাই
ঢাকার ধামরাইয়ে পাট ও সরিষার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামের সবকিছু পুড়ে ভষ্মে পরিণত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১১.৩০ টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় ব্র্যাক অফিসের পাশে বজলুর রহমানের পাট ও সরিষার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ বজলুর রহমান জানান, "রাত ১১.৩০টার দিকে খবর পাই আমার গুদামে আগুন লেগেছে। তাৎক্ষণিক সেখানে গিয়ে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুরো গুদাম, ৫০০ মণ পাট ও ১০০ মণ সরিষাসহ সব পুড়ে ছাই হয়ে যায়।"
তিনি আরো জানায়,এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। সন্দেহভাজন কাউকে শনাক্ত করতে না পারায় তিনি ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাটুরিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে সক্ষম হয়। তবে গুদাম ঘরে বৈদ্যুতিক সংযোগ না থাকায় অগ্নিকান্ডের সূত্রপাতের কারন এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, একটি লিখিত সাধারন ডায়েরী পেয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’