ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে তিন অবৈধ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৯-১০-২০২৫ বিকাল ৫:৫৩

নরসিংদী সদর ও মাধবদী এলাকায় অবৈধভাবে পরিচালিত তিনটি পরিবেশ দূষণকারী কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্নসহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে নরসিংদী পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদর ও মাধবদী থানার অন্তর্গত আনন্দী এলাকার জিয়াংসু জিনডিং স্টোরেজ কোং লি. (ব্যাটারি থেকে সীসা প্রস্তুতকারী কারখানা), বিরামপুর কালীবাড়ি এলাকার মেসার্স আলী ফেব্রিক্স অ্যান্ড ডাইং, এবং দক্ষিণ শিলমান্দী পাঁচদোনা এলাকার আব্দুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লি.—এই তিনটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয়।

এর মধ্যে জিয়াংসু জিনডিং স্টোরেজ কোং লি.-এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর নিকট হস্তান্তর করা হয়। মেসার্স আলী ফেব্রিক্স অ্যান্ড ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রেগুলেটর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নরসিংদীর নিকট হস্তান্তর এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর নিকট হস্তান্তর করা হয়। একইভাবে আব্দুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লি.-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রেগুলেটর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নরসিংদীর নিকট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর নিকট হস্তান্তর করা হয়।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্য, র‌্যাব–১১ এর টহল দল, তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি–১ ও ২ এর প্রতিনিধিরা উপস্থিত থেকে সেবা সংযোগ বিচ্ছিন্নকরণে সহযোগিতা করেন।

এ সময় নরসিংদী পরিবেশ অধিদপ্তর-এর উপপরিচালক মো. বদরুল হুদা, সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পরিদর্শক সমর কৃষ্ণ দাস, সদর দপ্তরের পরিদর্শক মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নরসিংদী পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন