ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শেরপুরে ভূমি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের সদর ভূমি অফিস পরিদর্শন


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ১০:৩

ভূমি সেবার মানোন্নয়নে শেরপুর সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান। বুধবার সকালে ডিসি তরফদার
মাহমুদুর রহমান ভূমি অফিসটি পরিদর্শন করেন।
এ সময় তিনি অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন ক্যাম্পের এবং সদর উপজেলা ভূমি অফিসের নবনির্মিত নতুন কক্ষের উদ্বোধন
করেন। পরিদর্শনকালে ডিসি তরফদার মাহমুদুর রহমান ভূমিসেবা সহায়তা কেন্দ্রে আগত সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় করে তাঁদের সেবা গ্রহণের অভিজ্ঞতা
সম্পর্কে খোঁজ খবর নেন। সেইসঙ্গে ভূমি অফিসে আগত সেবা গ্রহীতারা যাতে স্বাচ্ছন্দ্যের সাথে স্বচ্ছ ও দ্রুত সেবা পান, সে বিষয়ে এই ক্যাম্প সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতিসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। 

Aminur / Aminur

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা