কেরানীগঞ্জ উপজেলার ৪৫টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে দুম্বার মাংস বিতরণ
সৌদি আরব সরকারের দেওয়া গরিব ও অসহায়দের উদ্দেশ্যে দুম্বার মাংস বিতরণের বিষয়টি এক সময় আলোচিত থাকলেও গত কয়েক বছর অনেকটাই অজানা রয়ে যায়। এমন একটি সময়ে এই বিষয়টিকে দৃশ্যমান বিতরণের মাধ্যমে আবার অনেকদিন পর জনমনে আশার আলো জাগালেন কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান।
বুধবার ২৯ শে অক্টোবর কেরানীগঞ্জ উপজেলার প্রায় ৪৫টি নূরানী, কওমী হাফিজী ও এতিমখানার প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিতরণের সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
এই বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নির্দেশনায় সারা দিনব্যাপী সৌদি আরব হতে প্রাপ্য দুম্বার মাংস গরিব ও এতিমদের মাঝে বিতরণ করতে পেরে আমি মনে করি চাকরি জীবনের একটি বড় অর্জন। কারণ এই হকটি একমাত্র গরীব ও অসহায়ত্বদের জন্য। প্রকৃত হকদারদের মাঝে বিতরণ করতে পারাটাই আমার বড় আনন্দের। তবে গত কয়েক বছর এটি একটু কম পরিমানে আসায় উল্লেখযোগ্য ভাবে আমরা বিতরণ করতে পারি নাই। তবে আগামী দিনে এই ধরনের অনুদান হিসেবে দুম্বার মাংস যদি আসে এর প্রকৃত হকদারদের মাঝে সেটা বিতরণ করতে আমরা নৈতিকভাবে দায়বদ্ধ।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ