ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: স্কুল শিক্ষক ও ব্যবসায়ীর অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ১:৩৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক স্কুল শিক্ষক ও ব্যবসায়ীর বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা মহল্লার নাগবাড়িতে এই দূর্ঘটনার ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনন্দ কুমার নাগ এবং তার সহোদর ভাই, ব্যবসায়ী উজ্জ্বল কুমার নাগ।

রায়গঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্থ শিক্ষক ও তার ভাইয়ের তিনটি ঘরের পাঁচটি কক্ষ সম্পূর্ণ দগ্ধ হয়ে যায়। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা রয়েছে।

ক্ষতিগ্রস্থ শিক্ষক আনন্দ কুমার নাগ ক্ষয়ক্ষতির পরিমাণের বর্ণনা দিতে গিয়ে বলেন, “নিজ নিজ পড়নের কাগজ ছাড়া সব পুড়ে গেছে। পুড়ে যাওয়া আসবাবপত্রের মধ্যে রয়েছে দুইটি ফ্রিজ, দুইটি টিভি, তিন সেট সোফা, পাঁচটি ডাবল খাট (পালঙ্ক), দুইটি ড্রেসিং টেবিল, দুইটি শোকেস, দুইটি ওয়্যারড্রপ, দুইটি স্টিল আলমারি, পাঁচটি ফ্যান, বড় বাক্স দুইটি, বাইসাইকেল দুইটি, স্বর্ণ প্রায় তিন ভরি এবং নগদ ৫৫ হাজার টাকা। ভষ্মিভূত হয়েছে তিনটি ঘরের পাঁচটি কক্ষসহ পুরো বাড়ি।”

তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা বলে দাবি করেন।

এদিকে, বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা মো. আয়নুল হক, জামায়াত নেতা মো. খোরশেদ আলম ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধানগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ