ক্যাম্পাসে টিকার বুথ স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জবির চিঠি
শিক্ষার্থীদের দ্রুততম সময়ে করোনার টিকা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই টিকাদান কেন্দ্র স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। রোববার (২৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সকল শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের টিকার আওতায় (অন্তত প্রধম ডােজ) আনা সম্ভব হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি টিকাদান কেন্দ্র স্থাপন করা হলে অল্প সময়ে অধিকসংখ্যক শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হবে। সে পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি করােনা টিকাদান কেন্দ্র স্থাপন করা প্রয়ােজন।
স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে জরুরিভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি করােনা টিকাদান কেন্দ্র স্থাপন করে শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় চিঠিতে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনতে ক্যাম্পাসেই টিকাদান কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের ২৭ সেপ্টেম্বরের মধ্যেই টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনাও দেয়া হয়।
এদিকে, ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই শিক্ষার্থীদের টিকার আওতায় (অন্তত প্রথম ডোজ) আনতে তৎপর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেজন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর জন্য এনআইডিবিহীন শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদের তথ্যও সংগ্রহ করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন