লাকসামে কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে চীবর দানোৎসব অনুষ্ঠিত
‘‘নমো বুদ্ধায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পবিত্র দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ও ধর্মীয় মহা সম্মেলণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মন্দির সূত্রে জানা যায়, বর্ষ পরিক্রমায় আমাদের মাঝে নব বারতায় ফিরে আসে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান জাতীয় ধর্মীয় উৎসব, পবিত্র বর্সাব্রতের শুদ্ধতম চেতনায় আমাদের ধর্মীয় উৎসব পবিত্র চীবনদানোৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ভারপ্রাপ্ত সভাপতি সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ভারপ্রাপ্ত সহ সভাপতি বিনয় পাল মহাথের। প্রধান জ্ঞাতি কর্মবীর দেবমিত্র মহাথের, প্রধান সদ্ধর্মদেশক সদ্ধর্মকোবিদ এস. লোকজিৎ মহাথের, মূখ্য আলোচক ড. বুদ্ধপাল মহাথের, সাধনপ্রিয় মহাথের, ধর্মানন্দ থের, ধর্মপাল থের, রতনজ্যোতি ভিক্ষু, কুমিল্লা-নোয়াখালী বুড্ডিস্ট ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি রাহুল চন্দ্র সিংহ, ধন্যবাদ জ্ঞাপন বাবু বিজয় সিংহ (সর্দার)। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের সভাপতি শাক্যমিত্র সিংহ, প্রধান সমন্বয়ক সাব ইন্সপেক্টর দিপক সিংহ, সাধারণ সম্পাদক প্রভাত সিংহ সহ দায়ক-দায়িকা বৃন্দ।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা