ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে গাড়িসহ ৪৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৩:৯

নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৬ কেজি গাঁজা উদ্ধারসহ একটি গাড়ি ও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রায়পুরা থানার মাহমুদাবাদ (মান্দবাজ) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নরসিংদী জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় এবং ডিবির ওসি মো. আবুল কায়েস আকন্দ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোবরাক হোসেন, এসআই (নিঃ) মো. জামিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম জানতে পারে, হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে কুমিল্লার কাইয়ুম ও মাধবপুরের সাগর নামের দুই ব্যক্তি যোগসাজশে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে একটি Mitsubishi গাড়ি (নম্বর ঢাকা মেট্রো-ঘ-১১-৮৯১৩) যোগে নরসিংদীর দিকে আসছে।

এ তথ্যের ভিত্তিতে সকাল ৯টা ৪৫ মিনিটে রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। পরে সকাল ১০টা ২৫ মিনিটে সন্দেহভাজন গাড়িটি চেকপোস্টের কাছে আসলে চালক পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে এবং চালককে হেফাজতে নেয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে ৪৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত Mitsubishi গাড়িটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইবাদুল ইসলাম (৪৮), পিতা-মৃত আজাহার আলী মোল্লা, সাং—সিলনা, থানা ও জেলা—গোপালগঞ্জ।

ঘটনার বিষয়ে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার