ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় বিয়ার, মটরসাইকেল ও মহিষ উদ্ধার


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৩:৫১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিওসিটিলা ও গান্দাইল সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় বিয়ার, মটরসাইকেল জব্দ ও ৬ টি মহিষ আটক করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গজবাগ নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ টি মহিষ আটক করে বিজিবি।

এর আগে বুধবার রাতে বিজিবি গান্দাইল বিওপি টহলদল উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দক্ষিন গান্দাইল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় বিয়ার ও বিকেলে একই ইউনিয়নের ষাট ঘড়িয়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১ টি মোটর সাইকেল আটক করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ বিওসিটিলা বিওপির একটি টহলদল বৃহস্পতিবার সকালে সীমান্ত হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ১০ নং দক্ষিনভাগ দক্ষিন ইউনিয়নের গজবাগ নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৬ টি ভারতীয় মহিষ আটক করে। একই ব্যাটালিয়নের অধীনস্থ গান্দাইল বিওপির একটি টহলদল বুধবার রাতে সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দক্ষিন গান্দাইল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় অবৈধ ২৩ বোতল ভারতীয় বিয়ার ও একই বিওপির একটি টহলদল বিকেলে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই ইউনিয়নের ষাট ঘড়িয়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১ টি মোটর সাইকেল আটক করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিজিবির পৃথক অভিযানে উদ্ধার অবৈধ ভারতীয় বিয়ার, মটরসাইকেল ও মহিষগুলো কাষ্টমসে জমা দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা