ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে মহিলা দলের মতবিনিময় সভা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৩:৫৩

ঝিনাইদহে জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নারী ভোটারদের দিকনির্দেশনা দিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে জোহান ড্রিম ভ্যালী পার্ক মিলনায়তনে হরিণাকুণ্ডু পৌর ও উপজেলা মহিলা দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।হরিণাকুণ্ডু উপজেলা মহিলা দলের আহ্বায়ক সেলিনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, হরিণাকুণ্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভেকেট মো. আব্দুল মজিদ বলেন, আগামী নির্বাচন খুব সহজ হবে না। ভোটারদের দ্বারেদ্বারে যেতে হবে। ধানের শীষের পক্ষে নারী পুরুষ সবাই মিলে জনমত তৈরি করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়