ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম রাউজানে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৩:৫৮

চট্টগ্রামের রাউজানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় সেখান থেকে ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত খায়েজ আহম্মেদের ছেলে মো: কামাল (৫০) ও মৃত শফিক আহম্মেদের ছেলে মো: সোহেল আহম্মদ (৪৪)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এই তথ্য দেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান।লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া এলাকায় একটি বসত বাড়িতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুদ করে আসছে এমন তথ্য পায় আমরা। আজ সকালে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কামাল উদ্দিনের নামে রাউজান থানায় কমপক্ষে ৩টি মামলার তথ্য পাওয়া গিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল, কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে রাউজান এলাকায় অস্ত্রের কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে। যেহেতু এলাকাটি দুর্গম তাই অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র তৈরির সাথে জড়িত সিন্ডিকেটের সদস্যরা সতর্ক হয়ে যেত। যার ফলে তাদের অবস্থান শনাক্ত করা কঠিন ছিল।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত