ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৪:৪০

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অনুমোদন ছাড়াই পশুখাদ্য উৎপাদনের অভিযোগে গ্রেজ এগ্রো লিমিটেড-কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার টেপিরবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আশরাফ হোসেন।

ডাঃ আশরাফ হোসেন জানান, প্রতিষ্ঠানটি মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর বিধান লঙ্ঘন করে লাইসেন্স ছাড়া পশুখাদ্য উৎপাদন ও বিপণন করে আসছিল। এজন্য আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। তিনি বলেন, “লাইসেন্সবিহীন ও নিম্নমানের পশুখাদ্য উৎপাদন পশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “আইনের বাইরে কোনো প্রতিষ্ঠানকে পশু বা মৎস্যখাদ্য উৎপাদনের সুযোগ দেওয়া হবে না। কৃষি ও প্রাণিসম্পদ সেক্টরের সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।”

প্রসঙ্গত, প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পশু ও মৎস্যখাদ্য উৎপাদনে লাইসেন্স গ্রহণ ও মান নিয়ন্ত্রণের বিষয়টি আইনগতভাবে বাধ্যতামূলক।

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ