ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৪:৪৫

জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঘর উচ্চ বিদ্যালয়ের ২ জন সাবেক  শিক্ষক ও বর্তমান ১ জন শিক্ষক কে বিদায় ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে তেঘর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে স্কুলের আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্কুলের সাবেক ছাত্র ও জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। 

স্কুলের সাবেক প্রধান শিক্ষক সোলাইমান আলী সরকার, সাবেক সহকারী শিক্ষক সৈয়দ মোজাম্মেল হোসেন দেওয়ান এবং  সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম এই ৩ জন শিক্ষকের সন্মাননা ও  বিদায় সংবর্ধনা প্রদান করা হয় ।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মন্ডল এর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক ছাত্র ও জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, স্কুলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ ইকবাল, জয়পুরহাট কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, দাতা পরিবারের সদস্য খায়রুল আলম, সহকারী প্রধান  শিক্ষক মমিনুর রহমান, সহকারী শিক্ষক শরীফা রানী, সামছুল আলম, মাজেদুল ইসলাম, মাহমুদ হাসান পলাশ, হাজেরা খাতুন ডলি, সাবেক ছাত্র সোহেল রানা, মোহতেসাম রেজা, রাকিবুল হাসান রাকিব প্রমুখ। 

পরে স্কুলের দাতা, প্রতিষ্ঠাতা এবং সাবেক শিক্ষকদের স্বরণে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পশ্চিম দেবীপুর বায়তুল মামুর জামে মসজিদ এর খতিব মুফতি রুহুল আমীন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার