ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ৩০-১০-২০২৫ বিকাল ৫:২১

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও গ্রামে পূর্ব-শক্রুতার জেরে মরহুম ওই বাড়ির ৩ দফা হামলার ঘটনায় একই পরিবারের দুই নারীসহ ৩ জন আহত হয়েছে। গত বুধবার দুপুরে ও সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। মরহুম মানিকের ছেলে ভুক্তভোগী মো. রুবেল (৩৫), তার স্ত্রী লিলি আক্তার (৩০) ও মা কল্পনা বেগমকে (৫৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবেশী আইয়ুব আলী (৪০), মো. রাজিম (৫০), আসিফ (২৫), আপেলা বেগম (৩০), কমলা বেগম (২৫), নূরী আক্তার (২৫), হালিমা বেগম (৫০), মো. খোকার (৫৫) বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রুবেলের স্ত্রী লিলি আক্তার। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শুক্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইয়ুব আলী গং রুবেলদের বাড়িতে আসে। কথা কাটাকাটির এক পর্যায় আক্রমণ করে। এদিন ৩ দফা ঝগড়া ও মারধরের ঘটনা ঘটে। মো. রুবেল বলেন, দুপুরের দিকে আইয়ুব আলীর নেতৃত্বে বাড়িতে এসে ঘরের দরজা ভেঙ্গে আমাকে রক্তাত্বজখম করে। পরে আমার স্ত্রী ও মাকে মারধর করে। এদিন দুটি সিসি ক্যামেরা ভাংচুর ও প্রাণনাশের হুমকি প্রদান করে। হামলার বিষয়ে জানতে আইযুব আলীর বাড়িতে গিয়ে তার সাক্ষাৎ পাওয়া যায়নি। তার মোবাইল ফোন নম্বর চাওয়া হলে কেউ দিতে পারেননি। স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার বিষয়ে একপক্ষ আমার কাছে এসেছিল। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মো. রিপন জানান, ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ