চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
"আমরা সত্যের সন্ধানে, স্বাধীনতার পক্ষে" এ স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ (৩০ অক্টোবর) বিকেলে জেলা শহরের হুজরাপুর জেলা পরিষদ সংলগ্ন মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয়টি অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
চাঁপাই প্রেসক্লাবের নতুন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি- দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান (ইসা)। সভার সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমশেদ আলী। এসময় উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক- চাঁপাই চিত্র পত্রিকার প্রতিনিধি সারওয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক-দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক-দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল, কার্যকরী সদস্য- মাতৃভূমির খবর জেলা প্রতিনিধি শহিদ হোসেন, সদস্য- দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ, সদস্য-দৈনিক গনমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহিন আকতার, সদস্য- দৈনিক মানবকন্ঠ পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি ইব্রাহীম বাবু প্রমুখ।
উল্লেখ্য যে, চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠাকাল থেকেই জেলা শহরের বিশ্বরোড মোড়ে অস্থায়ী কার্যালয়ে পরিচালনা করে আসছিলেন প্রেসক্লাবটি।
আলোচনা সভায় চাঁপাই প্রেসক্লাবের সভাপতি বলেন, অনুষ্ঠানিকভাবে চাঁপাই প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এখন থেকে প্রেসক্লাবের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। প্রেসক্লাবের প্রত্যেক সদস্যের উদ্দেশ্যে তিনি বলেন চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠাকাল থেকে প্রত্যেক সদস্যগন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে গণমাধ্যম কর্মী হিসেবে ভালো কাজ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার