ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৩০-১০-২০২৫ বিকাল ৫:৩১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিয়াজুল ইসলাম (৪২) নামে এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভূক্তভোগী শিশুটির মা শাহনাজ বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ গ্রেপ্তারকৃত লম্পট রিয়াজুলকে জেলা আদালতে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত বুধবার সন্ধ্যার পর উপজেলার পিরোজপুর এলাকার নুরে বেপারীর বাড়ির ভাড়াটিয়া আসলামের ৯ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে গাড়িতে তোলে ব্যাটারী চালিত অটোরিকশা চালক রিয়াজুল। পরে তাকে রতনপুর এলাকায় নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এসে লম্পট রিয়াজুলকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এবিষয়ে সোনারগাঁ থানার ইন্সপেক্টও (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ধর্ষণ চেষ্টার অপরাধে রিয়াজুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভূক্তভোগী শিশুটির মা শাহনাজ বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন