ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

এপেক্স ক্লাব অব সিল্কওয়ে’র ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৩১-১০-২০২৫ দুপুর ৩:৪২

এপেক্স বাংলাদেশ-এর অধিভুক্ত “এপেক্স ক্লাব অব সিল্কওয়ে” (ক্লাব নং ৯৪, ডিস্ট্রিক্ট ০৮)-এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কুমিল্লার রাজগঞ্জস্থ ক্যাপসি কাম পার্টি সেন্টারে আয়োজিত ক্লাবটির ৯ম বার্ষিক সাধারণ সভা (AGM)-এ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি অনুমোদিত হয়। সভাটি সভাপতিত্ব করেন এপেক্সিয়ান অ্যাড. চৌধুরী মো. আহাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ও এপেক্সিয়ান আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মনিরুল ইসলাম ভূঁইয়া, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন এবং ডিস্ট্রিক্ট গভর্নর-০৮ এপেক্সিয়ান সাখাওয়াত সোহেল। এছাড়া দেশব্যাপী বিভিন্ন জেলা ও ক্লাবের প্রায় ১৫০ জন প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

ঘোষিত নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ হলেন: সভাপতি: অ্যাপে. অ্যাড. সালেহ আহমেদ সরকার, সচিব ও ডিএনই: অ্যাপে. অ্যাড. মো. রাসেল আহমেদ (রাফি), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: অ্যাপে. অ্যাড. আল রেজা খান রাজু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট: অ্যাপে. অ্যাড. আব্দুস সাত্তার, আইপিপি ও এক্সপেনশন ডিরেক্টর: অ্যাপে. অ্যাড. চৌধুরী মো. আহাদ, ট্রেজারার: অ্যাপে. অ্যাড. মোহাম্মদ সরওয়ার আলম (রাসেল), সার্ভিস ডিরেক্টর: অ্যাপে. অ্যাড. আশিকুর রহমান, মেম্বারশিপ ও অ্যাটেনডেন্স ডিরেক্টর: অ্যাপে. অ্যাড. মো. আব্দুল করিম, ফেলোশিপ ও পাবলিক রিলেশন ডিরেক্টর: অ্যাপে. অ্যাড. কৌশিক সরকার, পাবলিক স্পিকিং ও ডিবেটিং ডিরেক্টর: অ্যাপে. অ্যাড. মো. কামাল হোসেন এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস: অ্যাপে. অ্যাড. জাকির হোসেন নয়ন।

নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাপে. হাবিবুর রহমান চৌধুরী এবং সহকারী কমিশনার অ্যাপে. অ্যাড. মাহবুবুর রহমান ও অ্যাপে. সামছুর রহমান ফারুক। এ সময় এজিএম অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপে. এ.এস.এম. মোস্তাফিজুর রহমান। নবনির্বাচিত নেতৃত্ব এপেক্স ক্লাবের মূল আদর্শ “Service, Citizenship & Fellowship”–এর আলোকে সমাজসেবা, মানবিক উন্নয়ন, তরুণ নেতৃত্ব বিকাশ ও সামাজিক সম্প্রীতি জোরদারে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, অতিথি এবং বিভিন্ন স্তরের এপেক্সিয়ান সদস্যদের উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন