ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আনোয়ারায় এনসিপি’র নবগঠিত সমন্বয় কমিটির প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ১:১২

আনোয়ারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নবগঠিত সমন্বয় কমিটির প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সমন্বয় সভায় উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।

যারা মঞ্চে দাঁড়িয়ে সংগ্রামী চেহারা দেখায়, মাদকবিরোধী স্লোগান দেয়,তারাই আবার রাতের আঁধারে ইয়াবা কারবারিদের ছায়া হয়ে যায়,এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।

তিনি আরও বলেন, এনসিপি মাদক, দুর্নীতি ও পাচারকারীদের বিরুদ্ধে আপসহীন অবস্থানে রয়েছে। যারা মাদকের বিরুদ্ধে স্লোগান দেয় অথচ বাস্তবে তাদের প্রশ্রয় দেয়, তারা দেশ ও সমাজের শত্রু।

এসময় আরও উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলায় নবগঠিত এনসিপির আহবায়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী দিদারুল আলম’র সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,যুগ্ম সমন্বয়কারী ডালিয়া বড়ুয়া, জাফরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ নাঈম উদ্দীন, মোঃ হানিফ, সাকিবুল হাসান চৌধুরী,সদস্য সরওয়ার আলম ফয়সাল ও শাহেদুল ইসলাম শাহেদ সহ প্রমুখ। 

বক্তারা নবগঠিত এ সমন্বয় কমিটি আনোয়ারা উপজেলায় এনসিপি’র সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে এবং স্থানীয় জনগণের কল্যাণে দলীয় কার্যক্রমকে নতুন গতি দেবে বলে জানান। 

গত ২৩ অক্টোবর এনসিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে ৩৯জন সদস্য বিশিষ্ট আনোয়ারা উপজেলার সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ