যশোরে চারদফা দাবিতে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন
যশোরে চারদফা দাবিসহ বেতনভাতা বৃদ্ধির দাবিতে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের সদস্যরা মানববন্ধন করেছে । আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে কর্মচারীরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, যশোরে গ্রামীন ডাক বিভাগে ৫৫৩ জন কর্মচারী রয়েছি। বেতন কাঠামো এখনো বিট্রিশ কাঠামো। পোস্ট মাস্টারের বেতন চার হাজার ৪৬০ টাকা, পিয়নের বেতন চার হাজার ৩৫৪ টাকা, রানারের বেতন চার হাজার ১৭৭ টাকা, আয়ার বেতন চার হাজার ৬০ টাকা। দ্রব্যমূল্যের বর্তমান বাজারের এই বেতনে পরিবার পরিজন নিয়ে একমাস খাওয়া সম্ভব না। তার পরে সন্তানদের শিক্ষা, চিকিৎসাসহ দৈনন্দিন প্রয়োজন মেটানো যাচ্ছে না।
বক্তারা বলেন, গ্রামীণ ডাক বিভাগ কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, বিলিকারীদের ডাক বহনকারীদের বাই সাইকেল ও পোশাক, উৎসব ভাতা ও বর্তমান বাজার মূল্যের সাথে বিবেচনা করে ২০ হাজার টাকার উপরে প্রে স্কেল দেওয়ার দাবি জানাচ্ছি। গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকাশ খান বলেন, ‘বর্তমানে আমরা জমির পর্চা বিলি, ড্রাইভিং লাইসেন্স, জরুরি চিঠিপত্র, ভিপি, মানি অর্ডারসহ সকল গুরুত্বপূর্ণ জিনিস মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে আসি। কিন্তু আমাদের যে বেতন কাঠামো; তাতে বাজার করার টাকাও হয় না। পরিবার স্বজনের দৈনন্দিন চাহিদা পূরণ করবো কি করে। আমরা কষ্টে আছি। আমরা মানবতার জীবনযাপন করছি। এই অবস্থা দেশে ২৬ হাজার কর্মচারীর। সম্প্রতি উপদেষ্টা ডাক বিভাগের বেতন ভাতা বৃদ্ধি করেছে। তারা ভালো জীবন যাপন করছে। আমাদের স্ত্রী সন্তানদের মুখের দিকে তাকিয়ে গ্রামীণ ডাক বিভাগের কর্মচারীদের বেতন বর্তমান বাজার মূল্যের সাথে পুনঃনির্ধারণের দাবি জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার