ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে হাজারো রোগীর সেবা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৩:৫৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে এ সেবা প্রদান করা হয়।
 
চিকিৎসা ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, নাক-কান-গলা বিশেষজ্ঞ, শিশু ও নবজাতক বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন।
 
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খাঁনের সার্বিক সহযোগিতায় ও ইউপি প্রশাসক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পটির উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
 
এ সময় ইউপি সচিব মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকার, চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসীর, গণমাধ্যম কর্মী রাম সরকার বিপ্লব, সাইদুল ইসলাম আবিরসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
 
আয়োজকেরা জানান, হতদরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে চান্দাইকোনা ইউনিয়নে এই বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিতভাবে চালু রাখার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষদের চিকিৎসা সেবার আওতায় আনা আমাদের মূল লক্ষ্য।”

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন