ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-কার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৩:৫৫

ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামির মাদ্রাসার সামনে আজ (শনিবার) সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশু, দুই নারীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিলেটগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই কারচালক নিহত হন। আহতদের মধ্যে দুই শিশু ও দুই নারীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. ফরাস মিয়া জানান, “সিলেট থেকে দ্রুতগতিতে আসা হবিগঞ্জগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের শব্দে এলাকাবাসী ছুটে আসে এবং উদ্ধার কাজ শুরু করে।”
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, “দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে দ্রুতগতি ও বেপরোয়া ড্রাইভিং বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।”

এমএসএম / এমএসএম

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩

গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক

বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু

আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ