ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রায়পুরায় র‌্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গুলাবারুদসহ ০৮ জন গ্রেফতার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৩:৫৬

নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গুলাবারুদসহ ৮ জন অস্ত্রধারী ও আসামি গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়, সম্প্রতি রায়পুরা উপজেলার সামাজিক বিরোধ ও সংঘর্ষের প্রেক্ষিতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব-১১, নারায়ণগঞ্জের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১ নভেম্বর ২০২৫ তারিখ ভোররাতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রায়পুরা থানার শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৬টি দেশি বন্দুক, ১টি ট্রিগার বন্দুক, ২টি এলজি, ৫টি পাইপগান, ৩৬ রাউন্ড ম্যাগাজিন ও ৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মো. রফিক মিয়া (৪৮), গিয়াস উদ্দিন মিয়া (৪০), শাহিন মিয়া (৪০), মো. জালাল মিয়া (৩৭), পুলিন মিয়া (৩৫), আজিজুল হোসেন (৩২), রাজিব মিয়া (৩০) ও মাজহারুল ইসলাম (২২)। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যা ও বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি সংঘটিত দু’টি হত্যাকাণ্ডসহ বেশ কিছু সংঘর্ষের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয় এবং প্রাথমিক তদন্তে দেখা যায়, এসব অপরাধে স্থানীয় কিছু অস্ত্রধারী গোষ্ঠী জড়িত।

র‌্যাব-১১ এর অভিযানে এসব অস্ত্রধারীদের একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং তাদের গ্রেফতারের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গুলাবারুদ দেশের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারত। তাই এসব অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার করা একটি বড় সাফল্য বলে উল্লেখ করেছে সংস্থাটি।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার