ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৪:০

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ পৌর সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক নয়া দিগন্ত ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ সেলিম রেজা-কে সভাপতি এবং সময় টিভি ও দৈনিক ইনকিলাবের রিপোর্টার জয়ন্ত শিরালী-কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দৈনিক আলোর বার্তা পত্রিকার প্রতিনিধি এসকে এম মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (দৈনিক আমার সময়), কোষাধ্যক্ষ সবিবুর রহমান নিমাজ, নির্বাহী সদস্য শেখ জাবেরুল ইসলাম বাধন ও আল মামুন রানা।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন। সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম রেজা, এবং সূচনা বক্তব্য রাখেন প্রেস ক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ শরিফুল ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য মেহেদী হাসান (দৈনিক বাংলাদেশের আলো), মোঃ ফায়েকুজ্জামান (দৈনিক ভোরের ডাক), লিয়াকত হোসেন লিংকন (বাংলাদেশ সংবাদ সংস্থা–বাসস) এবং মনিরুজ্জামান শেখ জুয়েল (আমার দেশ)।

সভায় বক্তারা সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং তথ্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় নবগঠিত কমিটির প্রতি সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস