নেত্রকোণায় জাতীয় সমবায় দিবসে নানা আয়োজনে উদযাপন
"সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়"এই প্রতিপাদ্যে নেত্রকোণায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উৎযাপিত হচ্ছে।
শনিবার জেলা প্রশাসক ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসের কর্মসূচির মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকারসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন,দেশের উন্নয়ন,সমৃদ্ধিতে সমবায় গুরুত্বপূর্ণ অংশীদার। অনেকে একত্রে মিলে কাজ করলে বড় বড় কাজ সহজেই যেমন করা যায়,তেমনি কৃষিসহ অন্যান্য খাতেও ব্যাপক উন্নয়ন সম্ভব।
কর্মসূচিতে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ অংশ নেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার