ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

বিজিবির অভিযানে ৬২ লক্ষ টাকার ভারতীয় জিরা ও ট্রাক জব্দ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৪:১২

বর্ডার গার্ড বাংলাদেশ অভিযানে সীমান্তে ১ হাজার ৭'শ ৭০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে ৫২ বিজিবির অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি বিশেষ টহলদল। এসময় জিরা বহনকারী ট্রাকও জব্দ করে বিজিবি।

শনিবার(১ নভেম্বর) সকালে বিয়ানীবাজার উপজেলার দোবাগ ইউনিয়নে অভিযান চালিয়ে ট্রাকসহ ভারতীয় জিরা জব্দ করা হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮ ঘটিকায় সময় সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দোবাগ ইউনিয়নের শেওলা ব্রীজ নামক স্থানে অভিযান চালায়। এসময় বিজিবির গতিবেগ টের পেয়ে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। অভিযানের স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭'শ ৭০ কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত জিরার সিজার মূল্য ২৬ লক্ষ ৫৫ হাজার টাকা এবং ট্রাকটির সিজার মূল্য ৩৫ লক্ষ ৩০ হাজার টাকা।

এর আগে শুক্রবার ভোররাতে বিওসিটিলা বিওপির একটি টহলদল বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সাতকরাকান্দি নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২ টি ভারতীয় মহিষ আটক করে বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় জিরা ও ট্রাকের ব্যাপারে আইনী কার্যক্রম চলমান রয়েছে। 

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত