গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্য নিয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসের সূচনা হয়।
দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রূলী বিশ্বাস। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন এবং জেলা সমবায় কর্মকর্তা জীবন্নেছা খানম।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতার অন্যতম ভিত্তি। জনগণের অংশগ্রহণের মাধ্যমে সমবায়ের চেতনা বাস্তবায়িত হলে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠান শেষে জেলার সফল সমবায় সংগঠন ও প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দিনব্যাপী এ আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ