ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাপসের পক্ষে মোটরসাইকেল শো–ডাউন


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৪:১৫

ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে কয়েক হাজার মোটরসাইকেলের শো–ডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে আলিয়াবাদ গুল চত্ত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি শিবপুরসহ আশপাশের ইউনিয়ন প্রদক্ষিণ করে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তাপস বলেন, ‘গত ১৭ বছর হামলা-মামলা, দমন–নিপীড়ন উপেক্ষা করেও নবীনগরে আমরা সংগঠনকে ধরে রেখেছি। জনগণ আজ পরিবর্তন চায়।’ তিনি আরও বলেন, ‘২০২৬ সালের নির্বাচন বাংলার মাটিতেই হবে। এই আসন মনোনয়ন পেলে জনগণের ভোটে বিজয় এনে তারেক রহমানকে উপহার দেওয়া হবে।’

তাপস জানান, তৃণমূলের প্রতিটি গ্রামে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে। এ জন্য নবীনগরের ২৩৬টি গ্রামে ১২০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

র‍্যালিতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুল রহমান মঞ্জু, হাজী শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, জেলা বিএনপির সদস্য হযরত আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা–কর্মী।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ