গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজবোর্ড গঠন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ৩৯ দফা দাবিতে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেইউজি সভাপতি এইচ. এম. দেলোয়ার হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, নাসির আহমেদ, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আজিজুল হক, ফারদিন ফেরদৌস, রেজাউল বারী বাবুল, মাহমুদা সিকদার, মাজহারুল ইসলাম কাঞ্চন, আসাদুজ্জামান সাদ, বায়জিদ হোসেন, এফ. এম. কামাল হোসেন ও হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহবায়ক আবিদ হোসেন বুলবুল (গাজীপুর প্রতিনিধি, দৈনিক সকালের সময়), যুগ্ম সদস্য সচিব নাশিদ আহমেদ তুষার (গাজীপুর প্রতিনিধি, দৈনিক জনবাণী) এবং সদস্য গোলাম রসূল দিনার (গাজীপুর প্রতিনিধি, দৈনিক আজকের বাংলা)।
"সভাপতি দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন,
সরকার আসে, সরকার যায়—কিন্তু সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, অথচ সাংবাদিকদের ন্যূনতম প্রাপ্য বেতন-সুবিধা নিশ্চিত করা হয় না।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হলে গণমাধ্যম টিকবে না। অবিলম্বে নবম ওয়েজবোর্ড কার্যকর, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।
দেলোয়ার হোসেন আরও বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন—সব ধরনের গণমাধ্যমের সাংবাদিকদের একই ওয়েজ কাঠামোর আওতায় আনতে হবে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের বিকল্প নেই। সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অবসরকালীন সুবিধা নিশ্চিত এবং গণমাধ্যমবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি জানান তিনি।
এছাড়া সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করে তিনি বলেন, এসব দাবির পক্ষে সোচ্চার হতে সকল গণমাধ্যম কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত থেকে উত্থাপিত দাবিসমূহের প্রতি সংহতি প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব