ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১-১১-২০২৫ বিকাল ৭:৩২

বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি বলে মন্তব্য করেছেন সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী। শনিবার (০১ নভেম্বর) বিকেলে লাকসাম বাজারে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, “বাংলাদেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। অনেকেই গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে—যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বলে আশঙ্কা করছে, তারা নির্বাচন ভণ্ডুল করার পাঁয়তারা করছে। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি।
তিনি জনগনের উদ্দেশ্য আরও বলেন, গুজবে কান না দিয়ে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এই সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার সহ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ