ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে দুই শতাধিক কৃতি শিক্ষার্থী ও শিক্ষকের সংবর্ধনা


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৫ বিকাল ৭:৩৬

চাঁদপুরের ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে উপজেলার এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত দুই শতাধিক কৃতি শিক্ষার্থী, শ্রেষ্ঠ ও গুণি শিক্ষক, উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। তিনি বক্তব্যে বলেন, এখন মেধার মূল্যায়নের সময় এসেছে। শিক্ষার্থীরা কোন উপায় অবলম্বন করে ভালো ফলাফল অর্জন করতে পারবে না। এবারের পরীক্ষার ফলাফল আমরা সবাই দেখেছি। তার মধ্যেও যারা কৃতিত্বের সাথে ভালো ফলাফল করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন। আগামীতে আরো ভালো করার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
এই শিক্ষা কর্মকর্তা সংবর্ধিত শিক্ষকদেরকে আরো দায়িত্বশীল হওয়ার, অভিভাবকদের আরো সচেতন এবং সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান। শিক্ষক শামীম হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক সমাচারের সম্পাদক আবুল কাশেম মজুমদার, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এম আহাসন উল্ল্যাহ, শিক্ষাবিদ জহিরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সামাজিক উন্নয়ন পরিষদের সম্পাদক ফরিদ আহমেদ রিপন।
আলোচনা শেষে কৃতি শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।

Aminur / Aminur

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র